বাঘারপাড়ায় এক পুকুরে ঝরে গেল ৩ শিশুর প্রাণ
বার্তা বিভাগ
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ণ
প্রতিবেদকের সকল নিউজ
প্রতিকী ছবি
মেহেদী হাসান রিপন | বাঘারপাড়া, যশোর :
গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে প্রাণ হারিয়েছে আপন দুই বোনসহ ৩ শিশু। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের জামদিয়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- জামদিয়া গ্রামের নেছার আলীর দুই মেয়ে সুলতানা (১১) ও লামিয়া (১৩) এবং প্রতিবেশী আশিকুল ইসলামের মেয়ে ফাহিমা (১০)।
জানা গেছে, দুপুর সাড়ে ১টার দিকে বাড়ির পাশে ইকরাম মোল্লার পুকুরে গোসল করতে নামে তিনজন। অনেকক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খুঁজতে গিয়ে পুকুরের সিঁড়ির নিচে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান।
দ্রুত উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক দুপুর ১২টা ৫০ মিনিটে তাদের মৃত ঘোষণা করেন।
বাঘারপাড়া থানার ওসি শাহ জালাল আলম জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
একসাথে তিন শিশুর মৃত্যুর ঘটনায় জামদিয়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
বার্তা বিভাগ | যোগফল অনলাইন নিউজ

আপনার মতামত লিখুন